যে কারণে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানাল ইরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৮:৫১ পিএম


যে কারণে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানাল ইরান
ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেই ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে তাদের বিশ্বকাপের বাইরে রাখতে পারবে না। যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলারেরা। 

বিজ্ঞাপন

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এর মধ্যেই বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের ফুটবলারদের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এখানে আসা উচিত।

আরও পড়ুন

এ বারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছে ইরানও। তাদের ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনো ব্যক্তি বা দেশ নয়। 

বিজ্ঞাপন

ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না। 

উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলো তাদের খেলার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বিশ্বকাপে অংশ গ্রহণ শঙ্কায় পড়েছে।   

বিজ্ঞাপন

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission